সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সাকিবের ইনজুরি, খেলা নিয়ে আছে শঙ্কা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার

দুঃসময় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। দল মাঠে পাড় করছে খারাপ সময়, মাঠের বাইরেও পরিস্থিতি উত্তপ্ত। এর মাঝেই এলো এক দুঃসংবাদ। চোটে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। রয়েছে বড় শঙ্কা!

আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে টস করতে আসেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে মেহেদী মিরাজকে দেখা যায় নেতৃত্ব দিতে।

এরপর খবর নিয়ে যা জানা যায়, তা দেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কাই বটে। চোটে পড়েছেন অধিনায়ক সাকিব। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পা অনেকটাই ফুলে উঠেছে।

জানা যায়, এই অ্যাংকেল ইনজুরির কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। খেলতে পারবেন না দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও, ইংল্যান্ডের বিপক্ষে। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।

এদিকে প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও অধিনায়ক সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com