বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার

পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মিছিলের জন্য লোকজন সমবেত হচ্ছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রে হতাহতের এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র ডন।

শহিদ নবাব ঘোস বখস রইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: সৈয়দ মিরওয়ানি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

অপরদিকে, সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লাহরি নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

তবে নিহত ও আহতদের এখনো হাসপাতালে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওই কর্মকর্তা।

এর আগে মাস্তুং অ্যাসিস্টেন্ট কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, আলফালাহ রোডে অবস্থিত মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবির মিছিল করতে লোকজন সমবেত হতে থাকলে এ বোমা হামলা চালানো হয়।

এসি আরো জানিয়েছেন, মিছিলের পাশে অবস্থানরত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরর গাড়ির পাশে বোমাটি বিস্ফোরিত হয়।

এসএইও লাহিরি জানিয়েছেন, এটি ছিল একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’।

সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com