সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে ফের জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যদি তাদের বাহিরে (বিদেশে) যেতে হয় তাহলে এখন যে আমি বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি সেটা আমাকে উথড্রো করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারবে, এটা হলো বাস্তবতা।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি পুনঃবিবেচনা করা হবে কি-না জানতে চাইলে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা গত ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান। ২৭শে সেপ্টেম্বর (যুক্তরাষ্ট্র সময়) ওয়াশিংটন ডিসি-তে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দেন তিনি।

ওই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দিবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের অনুমতি নিতে হবে। এখানে আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, তবে হ্যাঁ। যেটুকু করতে পেরেছি তার জন্য… সেটা হচ্ছে, আমার যতটুকু সরকার হিসাবে ক্ষমতা আছে, সেখানে তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশন দেয়া হয়েছে।

এখন সে নিজেই চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com