শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

করোনায় আক্রান্ত ছিলেন না সিলেটের ওই নারী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩২৫ বার

সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া যুক্তরাজ্যফেরত ওই নারীর করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

এর আগে ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সাথে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগার পর গত ২০ মার্চ ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। এরপর ২২ মার্চ রবিবার ভোররাতে হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। মারা যাওয়ার পর তার মুখের লালাসহ অন্যান্য নমুনা রোববার সংগ্রহ করে আইইডিসিআর। পরে ওই দিনই দুপুরে তাকে সংক্রমণ বিধি অনুযায়ী নগরীর মানিকপীরের টিলা কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একই সাথে মারা যাওয়া সেই নারীর পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে পাঠায় জেলা প্রশাসন।

গত ১০ মার্চ থেকে ২৩ মার্চ সোমববার পর্যন্ত সিলেট জেলায় ৮০০ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী ও তাদের আত্মীয়স্বজন।

অন্যদিকে ১৭ জনের হোম কোয়ারেন্টাইনে মেয়াদ অর্থাৎ ১৪ দিন শেষ হওয়ায় সোমবার তাদের ছাড়পত্র দেয়া হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। তিনি বলেন, যারাই হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া যারা হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করেছেন তাদেরকে ছাড়পত্র দিয়ে দেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com