শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জাতিসঙ্ঘের মানবিধার কাউন্সিলে প্রত্যাবর্তনের প্রচেষ্টায় ব্যর্থ হলো রাশিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার

রাশিয়া, জাতিসঙ্ঘের বিতর্কিত মানবাধিকার পরিষদে তার আসন ফিরে পাবার প্রচেষ্টায় মঙ্গলবার ব্যর্থ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ২০২২ সালের এপ্রিল মাসে সাধারণ পরিষদ দেশটির সদস্যপদ স্থগিত করে।

হিউমান রাইটস ওয়াচের জাতিসঙ্ঘ পরিচালক লুই শারবোনো বলেন, জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো, রাশিয়ার নেতৃত্বের কাছে এ মর্মে এক শক্ত বার্তা পাঠায় যে- যে সরকার অসংখ্য যুদ্ধাপরাধ এবং মানবতার প্রতি অপরাধের জন্য দায়ী, তারা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।

গোপন ব্যালটে নেয়া এই ভোটে, আলেবিনয়া, বুলগেরিয়া ও রাশিয়া পূর্ব ইউরোপীয় আঞ্চলিক গ্রুপের জন্য নির্দিষ্ট দু’টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। সর্বোচ্চ ৯৭ ভোটের প্রয়োজন ছিল। মস্কো পায় ৮৩টি ভোট, বুলগেরিয়া পায় ১৬০টি ভোট এবং আলবেনিয়া পায় ১২৩ ভোট।

ভোটের আগেই অধিকার কর্মীরা সতর্ক করে দিয়েছিলেন যে- ইউক্রেনে নৃশংসতা চালানোর পাশাপাশি, সেই আক্রমণের সময় থেকে ক্রেমলিন দেশের ভেতরেও অভ্যন্তরীণ অধিকার ও স্বাধীনতার উপর বিধিনিষেধ খুব কড়াকড়িভাবে প্রয়োগ করছে। আর তাই দেশটি মানবাধিকার পরিষদে ফিরে আসার যোগ্যতা রাখে না।

৪৭ সদস্য বিশিষ্ট জেনেভাভিত্তিক এই অধিকার সংগঠনে তিন বছর মেয়াদের সদস্যপদ লাভের জন্য ১৫টি আসন ছিল।

বিজয়ীরা তাদের তিন বছর মেয়াদের এই দায়িত্ব গ্রহণ করবেন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com