শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

‘হামাস শিশুদের শিরোচ্ছেদ করেছে’ বাইডেনের দাবি পাল্টে দিলো হোয়াইট হাউজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৭ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছিলেন, হামাস সদস্যরা ইসরাইলি শিশুদের শিরোচ্ছেদ করেছে- এমন ছবি দেখেছেন। তার এমন দাবি কয়েক ঘণ্টা পরই পাল্টে দিয়ে হোয়াইট হাউস জানায়, বাইডেন এমন কোনো ছবি দেখেননি।

গতকাল বুধবার হোয়াইট হাউসে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সাথে একটি বৈঠক করেন জো বাইডেন। এসময় বলেন, হামাসের বর্বর হামলায় তিনি হতবাক।

বাইডেন বলেন, ‘এ হামলাটি ছিল ইহুদি জনগণের বিরুদ্ধে প্রকৃত নিষ্ঠুরতার প্রচারণা, শুধুমাত্র ঘৃণা নয়, প্রকৃত নিষ্ঠুরতার প্রচারণা।’

তিনি দাবি করেন, সত্যিই কখনো ভাবিনি যে আমি হামাসের হাতে শিশুদের শিরোচ্ছেদ করার ছবি দেখব এবং নিশ্চিত করব।

তবে তার এই দাবির আগে ইসরাইলি সেনাবাহিনীর ইউনিট ৭১ এর ডেপুটি কমান্ডার ও আইডিএফ সেনা ডেভিড বেন জিয়ন এই কথা বলেছিলেন।

কিন্তু বাইডেনের দাবির কয়েক ঘণ্টা পরই হোয়াইট হাউস তা অস্বীকার করে জানায় যে তিনি এই ছবিগুলি দেখেননি।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, প্রেসিডেন্ট বা তার প্রশাসনের কেউই এই জাতীয় কোনো ছবি দেখেননি। তবে বাইডেন প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ মন্তব্য করেছিলেন।

সূত্র : ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com