শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশীদের ভালোবাসা ও সমর্থন দেখে অভিভূত : রাষ্ট্রদূত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার
ছবি : ইউএনবি

বাংলাদেশীদের আন্তরিক সমর্থনের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বলেছেন, তাদের পূর্ণ সমর্থন এবং সংহতি প্রয়োজন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা ইসরাইলকে অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, আমরা আপনার অর্থ চাই না তবে আপনার পূর্ণ সমর্থন এবং ভালবাসা চাই। ফিলিস্তিন চায় বিশ্ব ফিলিস্তিনের পাশে থাকুক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে হবে। এটা (যা ঘটছে) অগ্রহণযোগ্য।’

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কর্মীরা সতর্ক করেছে যে গাজায় খাদ্য, পানি, বিদ্যুৎ ও জরুরি সরবরাহের অভাব দেখা দিয়েছে।

অবরুদ্ধ গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য বাইরে থেকে কোনো সহায়তা আসতে পারে না এবং প্রায় ২ লাখ ২০ হাজার বাস্তুচ্যুত মানুষ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

মানবতাবাদীরা গাজার জনগণকে যথাসাধ্য সহায়তা দিয়ে যাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ইউএনআরডব্লিউএ’র সাথে মিলে তারা বুধবার ৮৮টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে তাজা রুটি ও খাবার পৌঁছে দিয়েছে।

ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রের ১৫ জন রাষ্ট্রদূত এবং চার্জি ডি’অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। তারা সকলে ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ এবং তাদের বৈধ সংগ্রামের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছিলেন।

হাজার হাজার তরুণ বাংলাদেশীও সংহতি প্রকাশ করতে সমাবেশে যোগ দেন।

রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনে বসবাসরত বাংলাদেশী ভাই-বোনদের প্রতি তাদের ভালোবাসা, সমর্থন ও শ্রদ্ধা দেখে আমি অভিভূত হয়েছি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com