রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফিলিস্তিনের সমর্থনে হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার

ইসরায়েলিদের সমর্থন করা যুক্তরাষ্ট্রেই ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিনিদের পাশাপাশি হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকেরা।

‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো’ – এমন স্লোগানে ১৪ অক্টোবর শনিবার মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। মানুষের গগনবিদারী কণ্ঠে উচ্চারিত হতে থাকে ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ জড়ো হন হোয়াইট হাউসের সামনে।

স্থানীয় সময় শনিবার দুপুর থেকে গণসমাবেশে শত শত মানুষ যোগ দেন। সমাবেশে শুধু ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরাই নন, যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মানুষও।

মিছিলটি ১৪ স্ট্রিট হয়ে আবার ১৬ স্ট্রিট দিয়ে লাফায়েট কর্নারে মিলিত হয়। শত শত মানুষ থেকে ততক্ষণে তা হাজার হাজার মানুষের সমাবেশে পরিণত হয়।

হোয়াইট হাউস তথা ডিসিতে স্মরণকালের বৃহত্তম এ সমাবেশ থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি তোলা হয়। সমাবেশ ঘিরে রাখে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার এজেন্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com