বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কোন দেশ চ্যাম্পিয়ন হবে, জানালেন সৌরভ গাঙ্গুলী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার

২০১১ সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এম এস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তারপর ১২ বছরের অপেক্ষা।এদিকে চলমান বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। নানা ক্রিকেট বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন।

ইতিমধ্যে প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। ভারত ও নিউজিল্যান্ড উভয় দলেরই সংগ্রহ সমান ৬ করে। রানরেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানে স্বাগতিক ভারত। ৪ পয়েন্ট করে নিয়ে তিন পাকিস্তান ও চারে আছে দক্ষিণ আফ্রিকা। যত দিন যাচ্ছে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা ততই বাড়ছে।

এদিকে এবার বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হবে তা নিয়ে নিজের মতামত জানালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন দাদাগিরির দাদা।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগচ্ছে।’ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন তারও প্রশংসা করেন সৌরভ।

এছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়ে ভারতকে শুধু এগিয়ে রাখা নয়, এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দেন সৌরভ। তিনি বলেন, ‘এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com