বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজায় ‘গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছেন ফুটবলার মোহাম্মদ সালাহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার

মিসর ও লিভারপুল ফুটবলার মোহাম্মদ সালাহ গাজায় ‘গণহত্যা’ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে অবিলম্বে মানবিক সাহায্যের অনুমতি দেয়া উচিত।

ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাত অব্যাহত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় অবিলম্বে গাজায় মানবিক সহায়তার পৌঁছানোর জন্যও আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সালাহ।

গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে প্রায় ৫০০ জনের নিহত হওয়ায় ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে বুধবার ৩১ বছর বয়সী ফরোয়ার্ড ইসরাইল-গাজা সঙ্ঘাতের গভীরতা সম্পর্কে এমন মন্তব্য করেন।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ভয়াবহ বিস্ফোরণটি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলার কারণে হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে মিসরে স্থানীয় এক গণমাধ্যমে সালাহ জানিয়েছেন, তিনি অ্যাজেন্ট র‌্যামি আব্বাসের মাধ্যমে নিরীহ বেসামরিক লোকদের জন্য রেড ক্রিসেন্টকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সঙ্ঘাতে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে আহত হয়েছেন আরো অন্তত ১৪ হাজার ৩০০ জন। এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : ডেইলি মেইল ও আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com