বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে মুশফিকের মাইলফলক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার

বিশ্বকাপের ইতিহাসে নিজের ব্যক্তিগত ১ হাজার রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল মাত্র চার রানের। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে ফেললেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ১ হাজার রান পূর্ণ হলো মুশফিকের।

তবে পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির, যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। মুশফিক ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩২ ইনিংস। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যে পথচলা শুরু তার, আজ ভারতের বিপক্ষে নেমে ছুঁয়েছেন এই মাইলফলক।

এই পাঁচ বিশ্বকপে ১টি শতক ও ৮টি অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি। সর্বোচ্চ ১০২* রানের ইনিংসটা খেলেছিলেন ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com