বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরাইলকে শর্তহীন হত্যা চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি : কাতারের আমির

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি বলেছেন, ইসরাইলকে শর্তহীন হত্যাকাণ্ড চালানোর সবুজসঙ্কেত দেয়া হয়নি।

আজ মঙ্গলবার উপসাগরীয় দেশটির বার্ষিক উপদেষ্টা শূরা কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি।

শেখ তামিম বলেন, ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ বিপজ্জনক উত্তেজনা, যা এই অঞ্চল ও বিশ্বের জন্য হুমকিস্বরূপ।

ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রথম কাতার কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করল। কাতারের মধ্যস্ততাতেই গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দু’দফায় তাদের হাতে আটক চার বন্দীকে মুক্তি দিয়েছে।

শেখ তামিম বলেন, ‘আমরা যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি দেখছি, তার বিরুদ্ধে কঠোর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা দ্বিমুখী নীতি কিংবা ফিলিস্তিনি শিশুদের জীবনকে মূল্যহীন করার নীতিকে মেনে নিতে পারি না। মনে হচ্ছে, তাদের কোনো চেহারা নেই, নাম নেই।’

গাজার জন্য ‘আরো দ্রুত সাহায্যের আহ্বান ইইউ’র
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার গাজায় দ্রুত সাহায্য বিতরণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ব্লকটি ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ‘মানবিক বিরতি’ দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে বোরেল বলেন, পানি-বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো আরো দ্রুত নিশ্চিত করতে হবে।

সূত্র : আল জাজিরা, এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com