শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কান ধরে ওঠবস করানো সেই এসি ল্যান্ডকে অব্যাহতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৪৭ বার

বয়স্ক নাগরিকদের কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ছবি তোলার পর সমালোচনার জের ধরে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন দৈনিক আমা‌দের সময়‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বয়স্ক নাগরিককে অপমান করায় যশোরের মনিরামপুরের এসি ল্যান্ডকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে। অফিস খোলার পর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানউল্লাহ শরীফী জানান, সাইয়েমার বদলে সুফল গোলদার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে উদ্বুদ্ধকরণের কাজ করবেন।

গতকাল শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাদের ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এসিল্যান্ড সাইয়েমা হাসানের প্রত্যক্ষ সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। ব্যাপক সমালোচনার মুখে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com