শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আতিফ আসলামের কনসার্টে টাকা নিক্ষেপ, ভক্তের সাথে আচরণে মুগ্ধ বিশ্ব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার

বিশ্বখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম সম্প্রতি একটি লাইভ কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন। কিন্তু ঘটনাটি তিনি যেভাবে সামলে নিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন বিশ্বব্যাপী তার অসংখ্য ভক্ত ও শ্রোতা।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আতিফ আসলাম বিভিন্ন কনসার্টে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার একটি কনসার্টেই ঘটনাটি ঘটে।

এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- কনসার্ট চলাকালীন এক ভক্ত আতিফ আসলামের ওপর টাকা ছুড়ে মারছেন। তৎক্ষণাত আতিফ আসলাম কনসার্ট বন্ধ করে দেন এবং ওই ভক্তের উদ্দেশে বলেন, ‘আমার বন্ধু! তুমি এ টাকাগুলো ফেরত নাও এবং তা কোথাও দান করো।’

এ সময় ওই ভক্তকে স্টেজে ডেকে আতিফ আসলাম আরো বলেন, ‘আমি জানি তুমি খুব সম্ভ্রান্ত ও অভিজাত। তাই তুমি এটি দান করে দাও। তুমি যেটা করেছো, তাতে টাকার প্রতি সম্মান প্রদর্শন হয়নি।’

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com