বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

লেবানন থেকে দূতাবাসকর্মী ও কূটনীতিকদের পরিবার সরিয়ে নিল সৌদি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার

লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ ও কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে সৌদি সরকার।

ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যখন প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ছে তখন সৌদি আরব এই ব্যবস্থা নিল।

লেবাননের বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতের গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার দূতাবাস কর্মী ও কূটনীতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন হয়।

সংবাদ সংস্থা জানিয়েছে, সামরিক বিমানে করে প্রায় ৬৫ সৌদি নাগরিক মঙ্গলবার লেবানন ছেড়েছেন। তবে লেবাননে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি এবং সামরিক অ্যাটাশে ও অন্যান্য কূটনীতিক লেবানন ছাড়েননি। এর আগে দ্রুত লেবানন থেকে দেশে ফেরার জন্য সৌদি নাগরিকদের প্রতি রিয়াদ সরকার আহ্বান জানায়।

রোববার লেবাননের মার্কিন দূতাবাসও আমেরিকান নাগরিকদের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com