বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

গাজায় আর কত শিশুকে জীবন দিতে হবে : স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হুমজা ইউসুফ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য যুক্তরাজ্য সরকার এবং প্রধান বিরোধী দলের কাছে বুধবার তার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানতে চেয়েছেন, ‘গাজা উপত্যকায় আরো কত শিশুকে মরতে হবে?’

বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে আলোচনায় বসেছিলেন এই স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) নেতা। গ্লাসগোতে রেডিও ক্লাইডের মাধ্যমে তার কাছে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।

তিনি বলেছেন, ‘আমরা দেখছি যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে।’

তিনি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন বলেও জানিয়েছেন।

তিনি জানান যে তার শ্বশুর এলিজাবেথ এল-নাকলা, শাশুড়ি ম্যাগেদ চলতি মাসের শুরুতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে স্কটল্যান্ড থেকে গাজায় গিয়েছিলেন। ৭ অক্টোবর থেকে তারা দেইর আল-বালাহ শহরে আটকা পড়েছেন।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com