শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে প্রাইমারি নির্বাচন স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৬৩ বার

করোনাভাইরাসের কারণে নিউইয়র্কে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক গভর্নর এন্ড্রু কোওমো শনিবার বলেছেন, করোনার কারণে প্রাইমারি নির্বাচন প্রায় দুই মাসের জন্যে স্থগিত করা হলো।

তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল প্রাইমারি নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা থাকলেও তা এখন পিছিয়ে ২৩ জুন করা হয়েছে।

করোনার কারণে অন্যান্য রাজ্যেও ভোট স্থগিত করা হয়েছে। তবে নিউইয়র্কে সবচেয়ে বেশিদিন ভোট পেছানো হয়েছে। অন্যান্য রাজ্যের চেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার ছোবলও সবচেয়ে মারাত্মক।

ভাইরাস নিয়ে প্রতিদিনের ব্রিফিংকালে কওমো আরো বলেন, আমি মনে করি না ভোটের জন্যে অনেক লোককে এক জায়গায় জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে।

নিউইয়র্কে এ পর্যন্ত ৫২,৩১৮ জন করোনায় আক্রান্ত এবং এতে ৭২৮ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের অন্য আরো ১০টি রাজ্যে প্রাইমারির ভোট আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে। মার্কিন অঞ্চল পুয়ের্তোরিকোতেও প্রাইমারি নির্বাচন স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com