বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এ সময় বিএনপির ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দলের নেতারা অভিযোগ করেছেন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

রোববার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা চলে। পরে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটের কাছে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মহানগর যুবদলের নেতা ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ‘ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উষ্কানিতে গুলি করেছে। আমাদের কয়েকজন গুলিবিদ্ধ ও কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তারা এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করলে তাদের উপর বল প্রয়োগ করা হয়।

তিনি জানান, প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com