বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাবা বলছেন ‘সস্ত্রীক করোনায় আক্রান্ত, কাজী মারুফ বলছেন ‘না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৭৬ বার

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। বাবা কাজী হায়াত গণমাধ্যমে এ কথা নিশ্চিত করলেও মারুফ জানিয়েছেন তিনি ভালো আছেন, আর তার স্ত্রীর করোনাভাইরাস হয়নি।

গতকাল শনিবার মারুফ তার স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর পেয়ে যোগযোগ করা হয় তার বাবার সঙ্গে। প্রখ্যাত নির্মাতা কাজী হায়াত দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেন তার ছেলে এবং তার স্ত্রীর করোনা আক্রান্তের কথা। বলেন, ‘কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল পরীক্ষায় তাদের দুজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। এখন তারা নিউইয়র্কের বাসায় আইসোলেশনে আছে। তবে তাদের দুটি সন্তান সুস্থ আছে।’

কাজী হায়াত আরও বলেন, ‘সেখানে ওর মামা আছে। আমাদেরও যাওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।’

এদিকে স্ত্রীর জ্বর হলেও নিজে সুস্থ আছেন বলে জানান প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করা কাজী মারুফ। বলেন, ‘আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।’

নিউইয়র্কে বৃষ্টি হচ্ছে, তাই মারুফের স্ত্রী রাইসার জ্বর হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা রোগীর ষংখ্যা বেশি। তাই এমন খবর ছড়িয়েছে বলে মন্তব্য করেন ঢাকাই সিনেমার এই নায়ক। তিনি জানান, তার স্ত্রী ভীত হয়ে তার মাকে জ্বরের কথা জানায়। এ কথা জানতে পেরে তার বাবাও উদ্বিগ্ন হয়ে পড়েন।

মারুফ আরও জানান, তার স্ত্রী জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছেন। তিনি জ্বরে আক্রান্ত হলেও মারুফ সুস্থ আছেন।

বাবা কাজী হায়তের নির্মানে ইতিহাস ছবি দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে নাম লেখান মারুফ। পরপর অভিনায় করেন ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com