বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার

ঢাকার মাতুয়াইলে বিএনপি-জামায়াত ও সহযোগী দলের তিন দিনের অবরোধ চলাকালে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৩০ জনকে আটক করা হয়েছে।

ডেমরা থানার ডিউটি অফিসার মো: রফিক জানান, সকাল সাড়ে ৯টার দিকে দেশব্যাপী অবরোধের সমর্থনে বাদশা মিয়া রোডে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

তিনি জানান, পুলিশ বাধা দিলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ধাওয়া-পাল্টা ধাওয়া করা হয় এবং ঘটনার সময় কিছু দেশীয় বোমা বিস্ফোরিত হয়।

ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাস জানান, পরে তামিরুল মিল্লাত ও মিন্টু চত্বর এলাকা থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com