শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

রংপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৪৩ বার

রংপুরে ট্রেনের ধাক্কায় অটোচালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। জেলার পীরগাছার অন্নদানগরে সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, পার্বতীপুর থেকে একটি ইঞ্জিন বোনারপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় অন্নদানগর রেলস্টেশনের দক্ষিণ রেল ঘুমটিতে অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক হামিদুল ইসলাম দুখু (৩৪) ও যাত্রী নুরুন্নাহার বেগম (২৫)।

গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোযাত্রী সুমি (২১) ও মোস্তাফিজুর রহমান (৪২) নামে আরো দুইজন মারা যান। হাবিবা (৩৭) ও ফেরদৌসি (২২) নামে দুই অটোযাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে সুমি ও নুরনাহার একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই পীরগাছা থেকে লালমনিরহাট যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com