বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সোমবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চার হাজার ১০৪ শিশু এবং দুই ৬৪১ জন নারী রয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ পর্যন্ত ইসরাইলি হামলায় আরো ২৫ হাজার ৪০৮ আহত হয়েছে।

এদিকে হামাসের আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে বোরবার জানিয়েছে, ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধে এবার বড় ধরনের সফলতা পেয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা গত ২৪ ঘণ্টা ছয়টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। একইসাথে হত্যা করেছে বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য।

তারা আরো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম ব্রিগেড সদস্যরা রোববার সকাল থেকেই ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা শুরু করে। এ সময় তারা নিজেদের তৈরি ইয়াসিন ১০৫ দিয়েই ইসরাইলি বাহিনীর মোকাবেলা করে। পরে তারা গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরাইলি ট্যাঙ্ক, তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দু’টি ট্যাঙ্ক এবং বাইত আল-হানুনে (উত্তর গাজা উপত্যকায়) তিনটি ট্যাঙ্কসহ মোট ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করে।

ইরান ও ইরানপন্থী লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, গাজা যুদ্ধে জড়িত হয়ে যদি তারা সঙ্ঘাত বাড়ায়, তবে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সূত্রে কাতারভিত্তিক সংবাদপত্র আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com