বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

গাজীপুরে পুলিশের গুলিতে আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৮০ বার

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক জামাল উদ্দিন (৪২) মারা গেছেন।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চাঁন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন নামে ইসলাম গ্রুপের ওই শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এ ছাড়া ইসলাম গ্রুপের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com