বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার

একদফা দাবিতে বিএনপি ঘোষিত পঞ্চম ধাপের ৪৮ ঘন্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। অবরোধ সমর্থনে আজ সকালে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে সংগঠনের নেতাকার্মীরা।

বুধবার সকালে ফার্মগেট এলাকায় কাজী নজরুল ইসলাম সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তেজগাঁও কলেজ ছাত্রদল। পরে মিছিটি ছত্রভঙ্গ করে দেয় তেজগাঁও থানা পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, ছাত্রনেতা শামিম আহমেদ রবিন, সাখওয়াত হোসেন সরকার, এসআই, জুয়েল শিকদার, আশিক আহমেদ, নাঈমুল ইসলাম নাজিম,মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, নাহিদুল ইসলাম বেপারী, আনোয়ার হোসেন রানা, আব্দুর রহমান, রাশেদ খান, সোহানূর রহমান সাগর, সাজ্জাদ হোসেন শাকিল, মিনহাজুল ইসলাম আবেদিন, হাসনাইন আহমেদ, সাইফুল ইসলাম, নাজমুল হাসান পাপন, সজিব আহমেদ হৃদয়, আতিকুর রহমান শামিম প্রমুখ।

বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি বাংলা বাজার, ভিক্টোরিয়া পার্ক হয়ে রায়েরশাহ বাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন এবিএম মাহমুদ আলম সর্দার, শামীম হোসেন, সুমন সর্দার, জাফর আহমেদ, মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

একই কর্মসূচি পালন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। রাজধানীর গুলশানে  সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে  তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com