শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

একই ঘরে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৩৪ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার পানিশাইল এলাকায় একই ঘরে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরের পানিশাইল এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (আড়াই মাস)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পানিশাইল এলাকায় ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোশারফ। মঙ্গলবার সকালে তাদের ঘরের দরজা খুলতে দেরি হাওয়ায় পাশের বাসার লোকজন ডাকাডাকি করেন। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঘরের ভেতর থেকে বিষের গন্ধ পাওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো মোশারফের ঝুলন্ত লাশ আর বিছানায় তার স্ত্রী ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com