বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি ফাতিমা বিবি আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার

ভারতের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি ফাতিমা বিবি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কেরলের কোল্লমে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

তিনবছর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ফাতিমা বিবি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কাজ করেন।

ফাতিমা বিবির মৃত্যুতে শোক প্রকাশ করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন বলেন, ‘ভারতের উচ্চ আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা প্রথম মুসলিম নারী ছিলেন জাস্টিস ফাতিমা। নিজ সময়কালের সামাজিক বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। সব নেতিবাচক দিককে দূরে সরিয়ে রেখে এগিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার জীবন সবার কাছেই- বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা।’

 

জাস্টিস ফাতিমার জন্ম ১৯২৭ সালের এপ্রিলে কেরালার পাঠানমথিট্টায়। তিনি ত্রিভান্দ্রমের ইউনিভার্সিটি কলেজ থেকে স্নাতক ও ত্রিভান্দ্রমের আইন কলেজে থেকে আইন বিষয়ে অধ্যয়ন করেছিলেন। ১৯৫০ সালের নভেম্বরে অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন। ১৯৭৪ সালে জেলা ও দায়রা জজ হয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে ফাতিমা বিবি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর এক বছর পরেই স্থায়ীভাবে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

১৯৯২ সালে অবসর গ্রহণ করেন ফাতিমা বিবি। পরের বছর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন ফাতিমা বিবি। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com