বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কী হলো বিরাট কোহলির?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার

বিরাট কোহলির হঠাৎ কী হলো? ভারতীয় তারকা কি কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন? তার মুখ জুড়ে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। অবশ্য নিজেই নিজের অবস্থার কথা পরিস্কার করেছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম নিজের স্টোরিতে একটি ছবি দিয়েছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, তার বাঁ চোখে কালশিটে পড়ে গিয়েছে। মনে হচ্ছে, যেন কেউ মেরেছে। নাকের ওপর লাগানো রয়েছে ব্যান্ড-এইড। অর্থাৎ সেখানেও লেগেছে। শুধু তা-ই নয়, কপালে ও ডান দিকের গালে কাটার দাগ রয়েছে।

যদিও এমন অবস্থার পরও তার পরেও মুখের হাসি দেখা যাচ্ছে। এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নও দেখাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের উচিৎ অন্য লোকটাকে দেখা।’

কোহলির এই ছবি দেখে তার ভক্তেরা পড়েছেন ধোঁয়াশায়। এত আঘাত লাগলে কী ভাবে কারও মুখে হাসি থাকে? কী ভাবেই বা তিনি ভিকট্রি চিহ্ন দেখাতে পারেন? তা হলে কি কোনো যুদ্ধ জিতেছেন বিরাট!

কেন তার এই অবস্থা হয়েছে তার কারণ না জানালেও বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট, কোনো বিজ্ঞাপনের জন্য এই রূপ নিতে হয়েছে তাকে। বিরাটের টি-শার্টেও সেটা বোঝা যাচ্ছে। বিখ্যাত সংস্থা ‘পুমা’-র বিপণন দূত বিরাট। সেই বিজ্ঞাপনের জন্যই হয়তো এ রকম সাজতে হয়েছে ভারতীয় ক্রিকেটারকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com