বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফোর্বসের তালিকায় বাংলাদেশের সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের `থার্টি আন্ডার থার্টি‘ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সাকিব জামাল। ফোর্বসের ভেনচার ক্যাপিটাল ক্যাটাগরিতে তার নাম উঠে এসেছে।

প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুনী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়ে ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস।চলতি বছর মে মাসে এশিয়ার মধ্যে করা ফোর্বসের এই তালিকায় জায়গা হয়েছিল ৭ বাংলাদেশির।

সাকিবকে নিয়ে ফোর্বসে বলা হয়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা করেছে এবং এতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।

বর্তমানে ক্রসবিম ভেঞ্চারের গুরুত্বপূর্ণ ৯টি বিনিয়োগে সরাসরি সংশ্লিষ্ট তিনি। এছাড়া আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com