সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ভূমিকম্পে জাপানে সুনামি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার
ছবি : আল জাজিরা

ফিলিপাইনে শনিবারের ভূমিকম্পের জের ধরে জাপানের হ্যাচিওজিমা আইল্যান্ডে সুনামির ঢেউ দেখা গেছে। তবে তা খুব বড় কিছু বলে গণ্য হয়নি। জাপান আবহাওয়া বিভাগ জানায়, টোকিও থেকে ১৮০ মাইল দক্ষিণের ওই দ্বীপে ৪০ সেন্টিমিটার (১.৩ ফুট) সুনামির ঢেউ দেখা গেছে। এর আগে ঢেউ তিন ফুট উঁচু হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

গত শনিবার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর জের ধরে সুনামি আঘাত হানতে পারে বলে ফিলিপাইন ও জাপানে সতর্ককতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি শনিবার রাতে জানায়, মধ্যরাতে ফিলিপাইনে সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com