বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ বার

গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় বলে মন্তব্য করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তিনি বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। তবে তাকে অবশ্যই আন্তর্জাতিক ও মানবিক আইনকে সম্মান দেখাতে হবে। গাজায় অনেক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সেসব হত্যার ছবি ও ভিডিওগুলো সত্যি অমানবিক। সেখানে বেসামরিক নাগরিকদের দুর্ভোগের মাত্রা অবর্ণনীয়।

রোববার (৩ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারিস সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের বোমাবর্ষণে অনেক নিরাপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে। বাসিন্দারা ব্যারেজগুলোকে ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে ইসরাইলি স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে আশঙ্কা করেছিল। তারা ধরে নিয়েছিল যে তাদের একটি সঙ্কুচিত এলাকায় কিংবা মিসরে ঠেলে দেয়ার চেষ্টা করা হবে।

দুবাইয়ের বক্তৃতায় হ্যারিস গাজা-পরবর্তী সঙ্ঘাতের জন্য মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি ঐক্যবদ্ধ গাজা ও পশ্চিমতীর দেখতে চাই। সেখানে অবশ্যই ফিলিস্তিনিদের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা কেন্দ্রে থাকতে হবে। তখন হামাসকে আর গাজা পরিচালনা করতে হবে না। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পুনরুদ্ধারে সহায়তা করতে হবে এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে হবে।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com