বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

২৪ ঘণ্টায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৭ মামলা, গ্রেফতার ২১৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সাতটি মামলা দায়ের হয়েছে। ৮৭৫ জনের অধিক নেতাকর্মীকে (এজাহারনামীয়সহ অজ্ঞাত) আসামি করা হয়েছে।

এছাড়া ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানান রিজভী।

বিএনপির এই মুখপাত্র বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দীন টুকু ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালুসহ বেশকয়েকজন নেতাকর্মীকে রাজধানীর শাহজাহানপুর থানার একটি মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলায় ফরমায়েশী সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানান রিজভী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com