বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসছেন। সর্বশেষ ভারত, জাপান, ফিলিস্তিন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের প্রতিনিধিরা পর্যবেক্ষণে আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে।’

কোন কোন দেশ নির্বাচন পর্যবেক্ষণের বিষয় নিশ্চিত করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লিগ। ভারত থেকে ৩ জন আসবে, ফিলিস্তিন থেকে ৬ জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এ ছাড়া ওআইসি ও আরব লিগ কতজন আসবে সেই তথ্যটা এখন আমার কাছে নেই।’

মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় নিশ্চিত করেনি বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com