বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ট্রেন দুর্ঘটনায় আহত পাঁচ শতাধিক মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চীন। দেশটির বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘটছে দুর্ঘটনা।

সংবাদ সংস্থা এপি জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি পাতাল রেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী বেইজিংয়ের চ্যাংপিং জেলায় দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ, যাদের মধ্যে ১০০ জনের অবস্থা গুরুতর।

চীনের সাবওয়েতে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। শুক্রবার এক বিবৃতিতে শহর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড তুষারঝড়ের কারণে সাবওয়ের লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ বলছে, ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ট্র্যাকগুলোতে সামনের রেলটির স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। পেছন থেকে আসা অপর রেলটি অবতরণ বিভাগে ছিল। সময়মতো সেটি ব্রেক করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার থেকে শুরু হওয়া অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে শহরটিতে কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com