বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজায় বহু-স্তরের টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে আইডিএফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ গাজা শহরের ইসা জেলায় হামাসের একটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে তারা।

শনিবার দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ জানিয়েছে, ধ্বংস করা টানেল নেটওয়ার্কটি গাজা-ভিত্তিক ইসলামি সংগঠন হামাস একটি ভূগর্ভস্থ পোস্ট হিসাবে ব্যাবহার করে আসছিল। হামাসের সদর দফতর হিসেবে ব্যবহৃত অন্যান্য ভবনগুলোও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গাজা শহরের দক্ষিণে হামাসকে নিমূল করার উদ্দেশে ইসরাইলি বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এর অংশ হিসাবে ইসরাইলি ইফতাহ ব্যাটালিয়ন ও যুদ্ধ প্রকৌশল বাহিনী এই অঞ্চলে হামাসের সদর দপ্তর লক্ষ্য করে অভিযান পরিচালনা করে।

আইডিএফ জানিয়েছে, অবকাঠামোতে অভিযানের সময় একটি ‘সন্ত্রাসী’ দল ইসরাইলি সৈন্যদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করেছিল।

আইডিএফ আরো জানিয়েছে, অপারেশনাল কার্যকলাপের সময় আরো অনেক ‘সন্ত্রাসী’, ‘সন্ত্রাসী’ কার্যকলাপের জন্য ব্যবহৃত ভবন এবং অস্ত্র ধ্বংস করা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ৪০ হাজারেরও বেশি।

গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com