বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার

গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় অন্তত আরো ৫০০ জন আহত হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২০ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫৪ হাজার ৫৩৬ জন আহত হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী ও ইসরাইলি সামাজিক নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের সূত্রে আল জাজিরা আরো জানিয়েছে, গাজা যুদ্ধে ১৪০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে। আর স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ১৫৭ সেনা নিহত হয়েছে।

তবে হামাসের সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ার জানিয়েছেন, গাজা যুদ্ধে ইসরাইলের হাজারের অধিক সেনা নিহত হয়েছে। কিন্তু ইসরাইলের সামরিক বাহিনী সঠিক তথ্য লুকিয়ে রেখেছে।

সূত্র : আল জাজিরা

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com