বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হুমকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়া যাবে না : রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘হুমকি দিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়া যাবে না।’

বৃহস্পতিবার সকালে কাফরুল ও উত্তরা এলাকায় অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার এলাকায় ও সকাল সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিক্যালের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সকল দলগুলো সংগ্রাম করছি। জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য। জনগণকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ভোট দেয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের মন থেকে ভোট দেয়ার কোনো আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে সে ভোটে নেয়া যাবে না। জনগণ একতরফা ও তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফ নামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যে সব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের পরিমাণ আরো বহুগুণ বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে। সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম উদ্দিন প্রমুখ।

এছাড়া নির্বাচন বর্জন ও ভোট দানে বিরত থাকার আহ্বান জানিয়ে ধানমন্ডি-মিরপুর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com