বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজার মানুষের জন্য কথা নয়, কাজ করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজার রেজল্যুশন বাস্তবে পরিণত করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার মানুষের জন্য কথা নয়, কাজ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার এসব কথা বলেছেন তিনি। ওই পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস আডানোম গেব্রিয়াসিস গাজার মানুষদের দুর্দশা নিয়ে বলেন, দিনের পর দিন গাজার যুদ্ধ-বিধ্বস্ত মানুষের প্রয়োজন বাড়ছে। বিপদ, অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, আশ্রয়ের অভাব- এগুলো লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনে অংশ হওয়া উচিত নয়। তবে দুঃখের বিষয়, তা-ই হয়েছে।

গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সাম্প্রতিক প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ডব্লিউএইচও এবং আমাদের অংশীদারদের এই চাহিদাগুলো পূরণের জন্য উত্তর এবং দক্ষিণ গাজায় অতিরিক্ত মিশন হাতে নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের জরুরিভাবে তাদের গৃহীত এ রেজল্যুশন- গাজায় সংঘাত এবং মানবিক করিডর বাস্তবে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, ‘গাজার জনগণের আজ কথা নয়, কাজে তার বাস্তবায়ন প্রয়োজন।’

এ সময় ডব্লিউএইচও মহাসচিব জোর দিয়ে বলেন, ‘সর্বোপরি তাদের এখন যুদ্ধবিরতি দরকার।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com