বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনকে ফাঁসি দিল ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ শুক্রবার তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচারবিভাগীয় সংবাদ সংস্থা মিজান।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, `দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ‘পশ্চিম আজারবাইজান’ প্রদেশে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ১০ সদস্যের একটি গোষ্ঠীর অংশ হিসেবে এই চার ব্যক্তি তৎপরতা চালাত। ইরানের ইসরাইলি ষড়যন্ত্র মোকাবিলার কাজে জড়িত গোয়েন্দা কর্মকর্তাদের শনাক্ত করার দায়িত্ব ছিল মোসাদের গুপ্তচর গোষ্ঠীটির দায়িত্ব।

চার অভিযুক্তেরমধ্যে তিনজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। ইরানের নিরাপত্তা বাহিনীগুলো বহু সময় ধরে এই গোষ্ঠীর তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করা পর ২০২২ সালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের প্রধান কর্মকর্তা নাসের আতাবাতি জানিয়েছেন, এই গোষ্ঠীর সদস্যরা বেশ কয়েকবার তাদের দায়িত্ব সম্পন্ন করার পর মোসাদ কর্মকর্তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছে। মোসাদ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে তাদের যোগাযোগ হতো এবং তারা ওই প্রদেশের পাশাপাশি রাজধানী তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com