বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নির্বাচন কেমন হবে জানি না : জি এম কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘নির্বাচনটা কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। পরিবেশ ঠিক করার কথা বলা হলেও অনেক জায়গায় তা হচ্ছে না।’

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর কমিউনিটি মেডিক্যাল কলেজের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন কিভাবে হয়, ফলাফল কিভাবে ঘোষণা করা হয়, সেটা দেখে আমরা বুঝতে পারব। ফলাফল কিভাবে হয়, সেটা দেখে আমরা বুঝতে পারব বা বলতে পারব জাতীয় পার্টি কতটা আসন পাবে।’

তিনি আরো বলেন, ‘আমি এখান থেকে নির্বাচন করায় মানুষ খুব খুশি। আমি এখানকারই সন্তান। অনেকের সাথে আমার আত্মীয়তা আছে। অনেকেই আমার বন্ধুদের নাতি-নাতনি, অনেকেই আমার বন্ধুদের আত্মীয়। সাধারণভাবেই এখানকার জনগণ লাঙ্গল এবং জাতীয় পার্টিকে অন্তরে ধারণ করে। আমি এটা উপলব্ধি করলাম এবার। ফলাফল ভালো হবে, ইনশাআল্লাহ।’

জি এম কাদের হাসপাতালের সবার কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান।

এ সময় দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর, সাংস্কৃতির সম্পাদক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নিবাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com