বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন সিইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন।

তারা জানান, সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

এর আগে গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

এদিকে নির্বাচন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com