বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গাজায় সাংবাদিকদের মৃত্যু নিয়ে জাতিসংঘের উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানে সাংবাদিকদের নিহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল সোমবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় সংস্থাটি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি।

বেসামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় প্রাণ হারিয়েছে শতাধিক সাংবাদিকও। অর্ধশতাধিক মিডিয়া কার্যালয় আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সোমবার এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করেছে ইউএনএইচসিআর বা জাতিসংঘের মানবাধিকার সংগঠন। তাদের বক্তব্য, গাজায় ইসরায়েল অভিযান শুরু করার পর এখনো পর্যন্ত বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। এই প্রতিটি মৃত্যুর স্বাধীন তদন্ত হওয়া উচিত।

শুধু তদন্তই নয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়়েছে জাতিসংঘ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com