বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ঘন কুয়াশার কারণে ফিরে এলো রাষ্ট্রপতির হেলিকপ্টার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৬০ বার

চারদিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সোমবার (১৫ জানুয়ারি) নিজ জেলা পাবনায় যাওয়ার কর্মসূচি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে হেলিকপ্টারে রাষ্ট্রপতি পাবনার উদ্দেশে রওনা দিলেও ঘন কুয়াশার কারণে সফর স্থগিত করা হয়। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে রাষ্ট্রপতির পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছানোর কথা ছিল। তবে তাকে বহনকারী হেলিকপ্টার মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। পরে হেলিকপ্টারটি ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়েছে।

পাবনা জেলা প্রশাসক আরও জানান, আবহাওয়া ভালো থাকলে মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন সেটা জানানো হয়নি।

সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণের কথা ছিল রাষ্ট্রপতির। মঙ্গল ও বুধবার সকাল ১১টায় স্থানীয় কর্মসূচিতে যোগদান শেষে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com