বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাঁচা-মরার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন এনে আয়ারল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। সুপার টুয়েলভ নিশ্চিত করতে হলে মাহফুজুরদের সামনে জয়ের বিকল্প নেই।

ব্লুমফন্টেইনে খেলা শুরু হয়েছে বেলা ২টায়। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হেরে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় আইরিশ যুবারা। এমনকি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ফলে আসরে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য পথ নেই।

বাংলাদেশ একাদশ : আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ রহমান জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলাহ বর্ষণ ও মারুফ মৃধা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com