বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব জোরদারে পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরো গভীর করতে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

সোমবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত ব্রিফিংয়ে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সাথে অংশীদারিত্ব গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।’

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব গভীর করতে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কী পদক্ষেপের কথা ভাবছে তা এক সাংবাদিক জানতে চাইলে ওই মার্কিন কর্মকর্তা এ মন্তব্য করেন।

প্যাটেল বিশেষভাবে জলবায়ু সমস্যা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেন। কারণ এসব ক্ষেত্রে সুযোগ রয়েছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।

প্যাটেল বলেন, ‘অবশ্যই, এর মাধ্যমে- আমাদের বেসরকারি অংশগুলোর সাথেও জড়িত হওয়ার সুযোগ রয়েছে, যা আমরা বিশ্বাস করি যে এই সম্পর্ককে গভীর করার জন্যও মুখ্য ও গুরুত্বপূর্ণ।’
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com