বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

৮ হাউছি টার্গেটে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার

ইয়েমেনে হাউছি যোদ্ধাদের ওপর আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার তারা হাউছিদের ভূগর্ভস্থ ভাণ্ডার অবস্থান এবং সেইসাথে ক্ষেপণাস্ত্র ও নজরদারি ব্যবস্থায় হামলা চালানো হয়। সর্বশেষ এই হামলায় আটটি স্থানকে টার্গেট করা হয়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করায় এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে।

গাজায় ইসরাইলি হামলা বন্ধ করার দাবিতে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে হাউছিরা লোহিত সাগরে ইসরাইলের সাথে সম্পর্কিত জাহাজে আক্রমণ চালানোর কথা জানায়। তারা অন্তত ৩০ বার বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের হামলায় গুরুত্বপূর্ণ ওই রুটে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

হাউছিরা জানিয়েছে, ইসরাইল যখন গাজায় হামলা বন্ধ করবে, তখন তারাও জাহাজগুলোকে টার্গেট করা থামিয়ে দেবে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, সোমবারের হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ড সমর্থন দিয়েছে।

এ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হাউছিদের আক্রমণের সক্ষমতা হ্রাসের জন্যই এসব স্থানে হামলা চালানো হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com