বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ঢাকার ১০ থানার ৬৭১ জাপা নেতার পদত্যাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে অনাস্থা জানিয়ে ঢাকা মহানগরের ১০ থানার ৬৭১ জন নেতা পদত্যাগ করছেন। সেইসঙ্গে নতুন করে জাতীয় পার্টি ব্রাকেটবন্দি করার ইঙ্গিত দেয়া হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে এই গণপদত্যাগ কর্মসূচি চলছে। জাতীয় প্রেসক্লাবে এই গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একে একে সাক্ষর করে পদত্যাগ করছেন তারা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এতে আরও যোগ দেন বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বলা হয়, পর্যায়ক্রমে আরও নেতা পদত্যাগ করবেন। সেইসঙ্গে জাতীয় পার্টি নতুন করে ব্রাকেটবন্দী করার ইঙ্গিত দেয়া হয়। সভা শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com