বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরাইলকে গাজায় গণহত্যা বন্ধ করতে বলল আন্তর্জাতিক আদালত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত এ আদালত শুক্রবার এ আদেশ দেয়।

আদালত বলেছে, ইসরাইলকে এটা নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় কোনো গণহত্যা করবে না এবং অভিযোগ উঠা গণহত্যার প্রমাণ সংরক্ষণও নিশ্চিত করবে।

এর আগে আইসিজে বলেছে যে তাদের এ মামলার বিচারের এখতিয়ার রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা এ মামলা পরিচালনা করতে পারে।

আদালতের চেয়ারম্যান দনোঘু বলেছেন, গাজায় গণহত্যার জন্য ইসরাইলকে অভিযুক্ত করে মামলাটি আদালত ফেলে দেবে না।

আদালত বলেছে, ইসরাইলের সামরিক অভিযানের ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। চালানো হয়েছে বড় ধরনের ধ্বংসযজ্ঞ। বাস্তুচ্যুত হয়েছে বেশিরভাগ মানুষ। ধ্বংস করা হয়েছে সরকারি স্থাপনাগুলোও।

আদালতের চেয়ারম্যান জাতিসঙ্ঘের সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথের মন্তব্য উদ্ধৃত করে বলেন, ‘গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com