বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

তালাবদ্ধ ঘরে মিলল বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ বার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা ফ্ল্যাটের সদর দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে।

নিহতরা হলেন— তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহতের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিকল্পিত ভাবে হত্যাকারীরা গোপনে ফ্লাটে প্রবেশ করে তাদের হত্যার পর ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের কোনো খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

তাড়াশ থানার ওসি ( তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ফ্লাটের সদর দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তারা দেখতে পায় তাদের মরদেহ বিছানা ও মেঝেতে পড়ে আছে। তাদের গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্বজনদের ধারণা রবিবার রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।  এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com