রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জ্ঞানবাপী মসজিদে পূজা চলবে, এলাহাবাদ হাইকোর্টেও রায় বহাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার

ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা করার অনুমতি দিয়েছিলেন বারাণসীর জেলা আদালত। পরে এ নির্দেশনা বাতিল চেয়ে মুসলিমদের পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করা হয়। তবে তা বাতিল করে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছেন, এই মামলার শুনানি চলাকালীন মন্দির চত্বরে পূজা চালানো যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগারওয়ালের গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আগামী ৬ ফেব্রুয়ারি তিনি শুনানির নতুন দিন ধার্য করেছেন।

গত বুধবার জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা করার অনুমতি দেন বারাণসী জেলা আদালত। এ অনুমিতর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে পূজা ও আরতি করা হয়। পূজার সময় উপস্থিত ছিল প্রশাসনের লোকজনও।

জেলা আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। গতকাল বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করে তারা। তবে মুসলিম পক্ষের আইনজীবীদের সএলাহাবাদ হাইকোর্টে যেতে বলেন সুপ্রিম কোর্ট।

উগ্র হিন্দুত্ববাদী শাসক যোগী আদিত্যনাথের রাজ্যের একদল হিন্দু দাবি করেছে, জ্ঞানবাপী মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব মিলেছে। এ ছাড়া মসজিদটিতে হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকারও দাবি করছে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com