বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার

মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের কারণে কক্সবাজার জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৭ ফেব্রুয়ারি, বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

saint martin island 1

বুধবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি, শনিবার থেকে কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিনে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে এই পরামর্শ দেন।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে এখন তুমুল লড়াই চলছে। ৫ ফেব্রুয়ারি, সোমবার বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া গত দুই দিন ধরে মিয়ানমার থেকে ছোড়া বুলেট ও ​​মর্টার শেল বাংলাদেশে আসায় সীমান্ত এলাকার কয়েক হাজার বাংলাদেশি নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছে। এ ধরনের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com